এর মাঝেই নিজেরা নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো ভাগ করে নেই। ওপপস ... বেশি কাব্যিক কাব্যিক কথা হয়ে যাচ্ছে। যাই হোক একটা মজার ঘটনা হয়েছে, তাই বলছি।
আমি আমার রুমমেটকে প্রায়ই বলি যে, আমি সেপ্টেম্বরে দেশে যাব। এখানে ভাল লাগে না... ইত্যাদি ইত্যাদি। ও চাপাবাজি করে বাংলাদেশে ওর মা'কে এমনভাবে জানিয়েছে যে ওর মা'র ধরে নিয়েছে, সত্যি সত্যি আমি দেশে যাচ্ছি। ওর মা আমার মা'কে ফোন করে জিজ্ঞাসা করেছে, আমি কবে দেশে যাচ্ছি, কতদিন থাকবো? আমার মা তো আকাশ থেকে পড়েছে, আমার ছেলে দেশে আসতেছে আর আমি জানি না। আম্মা আবার আমাকে জিজ্ঞাসা করেছে তুই দেশে আসবি আর আমাকে জানাস নাই...। এতো গেল আম্মার কথা। সাতিল(আমার রুমমেট) আমার সব বন্ধু বান্ধবদেরও জানিয়েছে আমি দেশে যাচ্ছি, তাই ওরা প্রস্তুত হয়ে গেছে লিস্ট নিয়ে, কার জন্য কি আনতে হবে।
গত দু'দিন ধরে নতুন চাপাবাজি শুরু করেছে, আমি সেপ্টেম্বরে দেশে যাচ্ছি বিয়ে করতে, মেয়ে দেখা শেষ, শুধু বিয়ে বাকি। বিয়ে করেই যত তাড়াতাড়ি সম্ভব বউকে বিলেতে আনবো....। সবাইকে বলে বেড়াচ্ছে, বেশ আনন্দ নিয়েই।
আমি চাপাবাজিটা বেশ উপভোগই করছি, নিদেনপক্ষে অন্যদের ক্রিয়া-প্রতিক্রিয়া দেখে।
কে কে আমার বিয়েতে আসবেন, আগে থেকেই confirm করবেন, নয়তো ভোজনে শরীক হতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




